কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজিয়া শহীদপ্রয়াত সাংবাদিক কমরেড আবদুশ শহীদের স্ত্রী রাজিয়া শহীদের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর তাঁর বাসভবনে (রোড ৩, ব্লক ডি, বাড়ি ৩৯, মহানগর আবাসিক এলাকা, রামপুরা) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।বদরুল বারীইটিবিএল হোল্ডিংস লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বদরুল বারীর কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর মরহুমের রামপুরার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি গত ৩১ জানুয়ারি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।