কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া বেগম
সিলেট জেলা ও দায়রা জজ মরহুম মতিউর রহমান খানের স্ত্রী রোকেয়া বেগমের (৮৫) কুলখানি আগামীকাল ১০ জুলাই শুক্রবার বাদ আসর নিজ বাসভবনে (৬৭৬ পশ্চিম ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা সেনানিবাস) অনুষ্ঠিত হবে। গত ৩ জুলাই ইন্তেকাল করেন তিনি। বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রায়দক্ষিণ গ্রামে। বিজ্ঞপ্তি।