কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ উল্লাহ ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের সূর্য সেন হলের সাবেক ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ উল্লাহর কুলখানি আজ ১৯ নভেম্বর। এ উপলক্ষে বাদ জোহর মরহুমের মিরপুরের ১৪৪/১৩/৩ দক্ষিণ পীরেরবাগের শাপলাবাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। একই দিন ওই বাড়িতে মরহুমের ছেলে মহিউদ্দিন রেজোয়ানের (৩৩) কুলখানিও অনুষ্ঠিত হবে। কিডনি রোগে ভুগে ৮ নভেম্বর মহিউদ্দিন ও গত বৃহস্পতিবার মোহাম্মদ উল্লাহ ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।