কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নাব আলমইংরেজি দৈনিক নিউ এজ-এর স্টাফ রিপোর্টার শাহিন আখতারের মা জয়নাব আলমের (৫৬) কুলখানি আজ বৃহস্পতিবার। বাদ আসর রাজধানীর জিগাতলায় হোতাপাড়া মসজিদের সামনে ৩/এ, সুফিয়া লজের বাসায় কুলখানি হবে। মরহুমার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। ডায়াবেটিসসংক্রান্ত জটিলতায় ভুগে জয়নাব আলম গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।