কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলায়েত হোসেন ঢালীমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন ঢালীর কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর মরহুমের শ্রীনগরের নিজ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মাফরোজা রহমানরাজধানীর বকশীবাজারের অগ্রগামী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ মাফরোজা রহমানের কুলখানি আজ শুক্রবার বাদ মাগরিব মরহুমার গুলশানেরর বাসভবনে অনুষ্ঠিত হবে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি ১৩ অক্টোবর ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।