কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকান্দার হোসেনকর্নেল (অব.) এ কে এম সিকান্দার হোসেনের (৭৩) কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর রাজধানীর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল বিকেলে জানাজা শেষে সেনানিবাসের সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি গত মঙ্গলবার রাতে উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।