কুলখানি
বখতেয়ার নোমানীমুক্তিযোদ্ধা বখতেয়ার নোমানীর কুলখানি আজ শুক্রবার বাদ জুমা ১৫ বাউন্ডারী রোড, সেকশন-৬, মিরপুরে অবস্থিত বাসভবনে অনুষ্ঠিত হবে। বিকেলে তাঁর সহযোদ্ধারা একই স্থানে স্মৃতিচারণা করবেন।২৪ ডিসেম্বর ঢাকায় মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন বখতেয়ার নোমানী। তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি ন্যাপ ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলাযুদ্ধে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে কারাবরণ করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টি ও সাবেক ছাত্রনেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।সেলিমা আফরোজ চৌধুরীপ্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কুলখানি আজ শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এতে স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক-সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। বিজ্ঞপ্তি।