কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মতিন

আবদুল মতিন
আবদুল মতিন

আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ আবদুল মতিনের (৬৯) কুলখানি কাল শনিবার বাদ আসর বাড়ি-৩৪, রোড-৬, সেক্টর-১৩, উত্তরায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে। আবদুল মতিন গত বুধবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর উত্তরা সেন্ট্রাল জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

বেগম সেতারা রাব্বানী
বগুড়ার সাবেক সাংসদ মরহুম গোলাম রব্বানীর স্ত্রী বেগম সেতারা রাব্বানীর (৮২) কুলখানি আজ শুক্রবার বাদ জুমা তাঁর ধনকুণ্ডীর বাসভবনে অনুষ্ঠিত হবে। তিনি গত ৩১ আগস্ট সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সাবেক সাংসদ ও এস আর গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সিরাজের মা। বিজ্ঞপ্তি।