কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা লে. এ এম আতাউল হকের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার কুলখানি উপলক্ষে আজ শুক্রবার তাঁর কলাবাগানের বাসায় আসর নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও থানার রসুলপুর গ্রামে এবং ত্রিশালেও পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ফজিলাতুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করার জন্য তাঁর সব আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

জুলিয়া হক

উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনের (ডব্লিউভিএ) সাবেক মেম্বার চেয়ারপারসন ও লায়নস ক্লাবের সদস্য জুলিয়া হকের কুলখানি উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব উত্তরা সেক্টর-৭-এর বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি মরহুম আমিনুল হকের স্ত্রী। বিজ্ঞপ্তি।