কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাশেম
আবুল কাশেম

আবুল কাশেম
মুক্তিযোদ্ধা, প্রকৌশলী আবুল কাশেমের কুলখানি আগামীকাল মঙ্গলবার। রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণের দোতলায় মঙ্গলবার বাদ মাগরিব তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। কুলখানিতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। গত শনিবার বিকেলে পরীবাগের প্রিয় প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আবুল কাশেম বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।