কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনে আরা ইসলাম
বিশিষ্ট স্থপতি প্রয়াত মাজহারুল ইসলামের স্ত্রী হোসনে আরা ইসলামের (৮৭) কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে আজ মাগরিবের নামাজ শেষে গুলশানে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন হোসনে আরা। গুলশান আজাদ মসজিদে জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি যুক্ত ছিলেন মহিলা পরিষদ ও ছায়ানটের সঙ্গে। বিজ্ঞপ্তি।
ফরহাদ বানু
এনসিসি ব্যাংক লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. তরিকুল আলমের স্ত্রী ফরহাদ বানুর কুলখানি আজ শুক্রবার। আজ বাদ আসর নিজস্ব বাসভবন সেগুনবাগিচার হাসিনুর গ্রীন কটেজে (ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিপরীতে) মরহুমার কুলখানি এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।