কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোতাহার হোসেন
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের (৭২) কুলখানি আজ মঙ্গলবার। এ উপলক্ষে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার একসারাপাড়ায় (গুয়াচিত্রা) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।