কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল গাফফার চৌধুরী
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক আবদুল গাফফার চৌধুরী গত রোববার ভোরে রাজধানীতে তাঁর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী শনিবার রাউজানের গহিরায় তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি হোটেল কক্সবাজারসহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।