কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ মান্নান
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ স্নায়ুরোগ-বিশেষজ্ঞ এম এ মান্নানের কুলখানি আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর সড়কে বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি গত শনিবার মারা যান। বিজ্ঞপ্তি।