কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আবদুর রহিম

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং দিনাজপুর সদর আসনের সাবেক সাংসদ এম আবদুর রহিমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর দিনাজপুর শহরের স্টেশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কুলখানিতে দোয়া পরিচালনা করেন তাঁর বড় ছেলে বিচারপতি ইনায়েতুর রহিম। এম আবদুর রহিম গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাঁর নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়।