কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হক খন্দকার

বিশিষ্ট শিল্পপতি আবদুল হক খন্দকারের কুলখানি ও দোয়া মাহফিল আজ শুক্রবার বাদ আসর কুমিল্লার কালাকচুয়ার ডাকলাপাড়া খন্দকার বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার জন্য প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি গত ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকার রায়েরবাগের বাসায় ইন্তেকাল। বিজ্ঞপ্তি।

ফিরোজা আক্তার
রাজধানীর হাজারীবাগের বাসিন্দা ফিরোজা আক্তারের কুলখানি আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাজারীবাগ পার্ক-সংলগ্ন বাড্ডানগর মুন্সীবাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ফিরোজা আক্তার ১৫ সেপ্টেম্বর রাতে মারা যান। বিজ্ঞপ্তি।