কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোয়াজ্জেম হোসেন
মোয়াজ্জেম হোসেন

মোয়াজ্জেম হোসেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের কুলখানি আজ সোমবার। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে তাঁর প্রতিষ্ঠিত কেয়ার হসপিটালে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোয়াজ্জেম হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপদেষ্টা ছিলেন। বিজ্ঞপ্তি।