কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজহারুল হান্নান খান
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা মাজহারুল হান্নান খানের (৭৬) কুলখানি আজ শনিবার। এ উপলক্ষে বাদ জোহর তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দৈনিক যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আহমেদের বাবা। বিজ্ঞপ্তি।


মৃত্যুবার্ষিকী

এম এ বাসার
কুষ্টিয়ার সমাজসেবী ও মালয়েশিয়ার ফেডারেল কোর্টের আইনজীবী এম এ বাসারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।