কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাফিজ উদ্দিনঢাকা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিনের কুলখানি আজ শুক্রবার বাদ আসর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে এই প্রবীণ শিক্ষক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিজ্ঞপ্তি। আজিজুল হকবিশিষ্ট কণ্ঠশিল্পী কনকচাঁপার বাবা আজিজুল হক (৭৬) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেছেন। মরহুমের কুলখানি আজ বাদ জুমা প্লট ৩৩, দক্ষিণ গা, মাদারটেক, ঢাকার বাসায় অনুষ্ঠিত হবে। কুলখানিতে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।