কুলখানি
শামসুন্নাহার খান রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লি-মিটেডের (পূর্বাচল রিজেন্ট টাউন) জেনারেল ম্যানেজার এম সাজ্জাদ রহমান খানের মা শামসুন্নাহার খানের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুমা টঙ্গীর দত্তপাড়ার ‘খান কুটির’ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শামসুন্নাহার খান (৭০) গত শনিবার ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি। আবদুল কুদ্দুস মাস্টারবিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল কুদ্দুস মাস্টারের (চুন্নু মিয়া) কুলখানি আজ ৮ জানুয়ারি শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুম্মা মরহুমের নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। আব্দুল কুদ্দুস মাস্টার গত ৩ জানুয়ারি বিকেল চারটায় মানিকগঞ্জের হরিরামপুরে কুইস্তারা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। বিজ্ঞপ্তি।