কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দা আনোয়ারী বেগম
সৈয়দা আনোয়ারী বেগমের কুলখানি আজ বাদ আসর তাঁর নিজ বাসভবনে (৮৩, পূর্ব শান্তিবাগ) অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে কুলখানিতে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
শামসুদ্দিন চাকলাদার
চল্লিশের দশকের নন্দিত ক্রীড়াবিদ শামসুদ্দিন চাকলাদারের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের ছেলে মেজর শাহাব উদ্দিন চাকলাদারের (অব.) উত্তরার বাসভবনে (সেক্টর ৪, বাসা ৬) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রৌদ্র বখ্শ
টাঙ্গাইলে প্রথম আলো বন্ধুসভার সাবেক সহসভাপতি জিনিয়া বখেশর ছেলে রৌদ্র বখেশর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান এতিমখানায় কোরআনখানি, মিলাদ, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। রৌদ্র ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে মারা যান।
টাঙ্গাইল প্রতিনিধি