কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর হায়দার চৌধুরীঅর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. ওমর হায়দার চৌধুরীর (৬৫) কুলখানি হবে আজ সোমবার বাদ আসর রাজধানীর ধানমন্ডির সড়ক ১২/এ, বাড়ি-৮৪, ফ্ল্যাট-৫/এ-তে এ কুলখানি হবে। এতে শরিক হতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ওমর হায়দার চৌধুরী গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে, মেজ ভাই ওসমান কায়সার চৌধুরী ও ছোট ভাই মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরীকে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। আবদুস সালামমুন্সিগঞ্জের সিরাজদিখানের সমাজসেবক ও লেখক আবদুস সালামের কুলখানি আজ সোমবার বাদ আসর রাজধানীর ১৮ সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত হওয়ার জন্য মরহুমের পরিবার তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ জানিয়েছে। আবদুস সালাম ২২ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।