কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফ আলীদৈনিক অবজারভার-এর বার্তা সম্পাদক আশরাফ আলীর কুলখানি গতকাল শুক্রবার বাদ আসর ঢাকার মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকায় মরহুমের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুমের মৃত্যুতে গতকাল সকাল ১০টায় ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে এতে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন সাংবাদিক আফজাল হোসাইন, জিয়াউল হক, হারুন হাবিব, মোয়াজ্জেম হেসেন চৌধুরী, ফজলুল হক, আবদুল আউয়াল, রফিক আহমেদ, আহমেদ মূসা, আমীনুল হক, মাওলানা জুলফিকার আহমেদ কিসমতি প্রমুখ । বিজ্ঞপ্তি।