কুলখানি
মো. সিরাজুল ইসলামবিশিষ্ট সমাজসেবক ও ঢাকার ফরিদাবাদ এলাকার সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর ফরিদাবাদের বাসভবনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের যোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।ইঞ্জিনিয়ার মশিউর রহমান বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মশিউর রহমানের কুলখানি আজ। এ উপলক্ষে গাজীপুর জেলার কামারজুরী গ্রামে মরহুমের নিজ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।গত ৫ মার্চ তিনি ঢাকার উত্তরায় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের মরদেহ গাজীপুর জেলার কামারজুরী গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।