কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালাল উদ্দিন তরফদারঅবসরপ্রাপ্ত পশু চিকিৎসক জালাল উদ্দিন তরফদারের কুলখানি আজ বুধবার বাদ আসর ঢাকায় তাঁর নিজ বাসভবনে (জিপি গ-১৬৯, মহাখালী স্কুল রোড, ঢাকা) অনুষ্ঠিত হবে। গত ১৪ মার্চ ঢাকায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বনানী গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি।আনিসুল হক চৌধুরীবাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সাবেক সচিব আনিসুল হক চৌধুরীর কুলখানি আজ ১৭ মার্চ বাদ আসর বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আনিসুল হক চৌধুরী গত ১৪ মার্চ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।