কুলখানির তিন দিন পর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবিত অবস্থায় গত মঙ্গলবার নিজের কুলখানি অনুষ্ঠান করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হোসেন (৭০)। এর তিন দিন পর গত শুক্রবার তিনি দুনিয়া থেকে বিদায় নেন।
মোজামেঞ্চল হোসেন ও তাঁর স্ত্রী জলেদা খাতুন বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। তাঁদের কোনো সন্তান নেই। মৃত্যুর পর তাঁর কুলখানি হবে না—এই আশঙ্কায় মঙ্গলবার মোজাম্মেল হোসেন নিজেই নিজের কুলখানির আয়োজন করেন। দুটি গরু জবাই করে তাঁর বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর শুক্রবার তিনি মারা যান।