কুলখাানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্জুমান আরারাজধানীর গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আঞ্জুমান আরার কুলখানি আজ শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি ১১ ফেব্রুয়ারি মারা যান। বিজ্ঞপ্তি। শাহ মো. নাজমুল আলমজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের কনসালট্যান্ট শাহ মোহাম্মদ নাজমুল আলমের কুলখানি আজ শুক্রবার বাদ আসর বায়তুল আমান জামে মসজিদে (রোড ৩/এফ, সেক্টর ৯, উত্তরা) অনুষ্ঠিত হবে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।