কুলখািন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুল ইসলাম
সদ্য প্রয়াত বাংলাদেশ পুলিশের ডিআইজি শহীদুল ইসলামের কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসায় (বাসা ২৬, রোড ১৪ এ, ধানমন্ডি, ঢাকা) অনুষ্ঠিত হবে। শহীদুল জাতিসংঘের হয়ে ইতালিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে জার্মানির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।ঢাকায় দুটি এবং রাজশাহীর গোদাগাড়িতে একটি জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানিতে অংশ নেওয়ার জন্য আত্মীয়স্বজন, বন্ধু-সুহৃদসহ সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।