কুলখািন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালিমা বেগম
অধ্যাপক হালিমা বেগম ওরফে খুকুর কুলখানি উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় তাঁর বাসভবনে (বাড়ি ৫৩, সড়ক-৬/এ ধানমন্ডি আ/এ, ঢাকা) এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে প্রার্থনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ২৭ নভেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ২০০৬ সালে রাজধানীর ইডেন মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রধান হিসেবে তিনি অবসর নেন। বিজ্ঞপ্তি।