কুলখািন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মুমিত
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিতের কুলখানি আজ শনিবার। এ উপলক্ষে আজ বেলা ১০টায় উপজেলা সদরের উত্তর ভবানীপুর গ্রামে তাঁর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে অংশ নিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা এম এ মুমিত গত ২২ নভেম্বর ইন্তেকাল করেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে ২০১১ সালে ‘শ্রেষ্ঠ চেয়ারম্যানের’ স্বীকৃতি দেয় সরকার। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।