কুলফতপুর গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামুইরহাটের কুলফতপুর গণহত্যা দিবস আজ। দিবসটি পালন উপলক্ষে নওগাঁর সাংস্কৃতিক সংগঠন একুশে উদ্যাপন পরিষদ ও কুলফতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। ১৯৭১ সালের এদিনে স্বাধীনতাকামী ১৮ জন বাঙালিকে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। হানাদাররা ওই দিন বেলা একটার দিকে মাঠ থেকে এনে তাঁদের কুলফতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। হানাদাররা চলে গেলে গ্রামবাসীরা ১৮ জন শহীদকে কবর দেন। নওগাঁ প্রতিনিধি|