কুলাউড়ার ওসিকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমানকে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। কুলাউড়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া তিন মেয়র প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উত্থাপন করায় গত বৃহস্পতিবার তাঁকে প্রত্যাহার করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, কুলাউড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে পাঠানো নির্দেশের অনুলিপি গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া যায়। এরপর ওসি মতিয়ার রহমানকে মৌলভীবাজারের পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম ওসির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।