কুলাউড়ায় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর-ছদিওল বাজার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে পৃথিমপাশাসহ উপজেলার হাজীপুর, টিলাগাঁও ও শরীফপুর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের লোকজন চলাচল করে। বালু বহনকারী ভারী ট্রাক চলাচল করায় সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের দাবিতে গতকাল বেলা একটার দিকে ছদিওল বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সড়কের কানাইটিকর এলাকায় মানববন্ধন হয়।