কুলাউড়ার টিলাগাঁও স্টেশনে ট্রেন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও রেলস্টেশনে স্টেশনমাস্টার নিয়োগের দাবিতে এলাকার লোকজন গতকাল সোমবার প্রায় এক ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখেন। পরে রেলওয়ের কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।ট্রাফিক পরিদর্শক আতাউর রহমান ট্রেন অবরোধের সত্যতা নিশ্চিত করে জানান, স্টেশনমাস্টার নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।রেলওয়ের ঢাকার প্রধান কার্যালয়ের বিভাগীয় পরিবহন ব্যবস্থাপক নাজমুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় স্টেশনমাস্টার সংকট রয়েছে। সরকার এ পদে নিয়োগ দিলে অগ্রাধিকার ভিত্তিতে টিলাগাঁওয়ে স্টেশনমাস্টার দেওয়া হবে।’