কুলাউড়ার লংলা রেলস্টেশন পুনরায় চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। একজন সহকারী স্টেশনমাস্টার নিয়োগ দেওয়ার পর গতকাল শুক্রবার থেকে এটি চালু করা সম্ভব হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্টেশনমাস্টার না থাকায় ২০১৫ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে রেলওয়ে কর্তৃপক্ষ লংলা রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়। স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছিল। পরে স্টেশনটি চালুর দাবিতে এলাকাবাসী বিভিন্ন সময়ে রেলপথ অবরোধ ও মানববন্ধন করেন। এ নিয়ে গত ২৬ জানুয়ারি প্রথম আলোয় ‘কুলাউড়ায় লংলা স্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।