কুলাউড়ায় অগ্নিকাণ্ড, ছয় লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের বাড়িতে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।পারিবারিক ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় আটটার দিকে দুর্বৃত্তরা জিতেন্দ্র দেবনাথের বাড়ির একটি কাঁচা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পাশের গোয়ালঘর ও পাকা বসতঘরে সেটা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।