কুলাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি দল উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা ছোট-বড় প্রায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকারী দলে পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ, কুলাউড়া থানার পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।