কুলাউড়ায় ইংরেজি উৎসব ও কমলগঞ্জে সেমিনার আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে আজ শনিবার বাংলাদেশ ইংরেজি উৎসব অনুষ্ঠিত হবে। একই দিনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইংরেজিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় জিন বিজ্ঞানী আবেদ চৌধুরীর মায়ের নামে প্রতিষ্ঠিত ‘হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ ওই উৎসব ও সেমিনারের আয়োজন করেছে। বিডিওএসএন সূত্র জানায়, ইংরেজি উৎসব হাজীপুর বালিকা বিদ্যালয়ে এবং সেমিনার শমশেরনগর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।সূত্র আরও জানায়, কুলাউড়া ও কমলগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণীর ৩০০ শিক্ষার্থী উৎসব ও সেমিনারে অংশ নেবে। শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনারসহ বিশিষ্টজনেরা এতে উপস্থিত থাকবেন।