কুলাউড়ায় এক গ্রামে শিশুসহ অর্ধশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী হরিপুর গ্রামে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে আটজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত রোববার থেকে হরিপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। গতকাল মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরমনি সিংহ প্রথম আলোকে বলেন, হরিপুর গ্রামের রফিক আলী (৫৫), তাহেরুন নেছা (৪০), ইয়ারুন বেগম (৩০), ইয়ারুন বেগমের মেয়ে জনি (৩), রহিমা আক্তার (২৩), সেলিমা বেগম (১৪), শিপার আহমদ (৬) ও মিছবা বেগমকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।গ্রামবাসীর ধারণা, গত শনিবার রাতে মনু নদে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। পরে পানিতে ভেসে ওঠা মাছ খেয়ে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়।