প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট গণনার সময় কেন্দ্রে হামলাচেষ্টার অপরাধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ দুজনকে জেল-জরিমানা করা হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম ও ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের ফরিদ মিয়া। তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গতকাল রোববার বলেন, দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।