কুলাউড়ায় কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাখি মিয়া (৩০) নামের এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি পৃত্থিমপাশা গ্রামে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাখি মিয়া গত বুধবার সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। ওই দিন দুপুরের দিকে পূবালী ব্যাংকের স্থানীয় রবিরবাজার শাখা থেকে তিনি ৮০ হাজার টাকা উত্তোলন করেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।