কুলাউড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া শহরের স্টেশন রোড এলাকায় স্বপ্না বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বপ্নার স্বামী বাবুল মিয়াকে (৩৫) পুলিশ আটক করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া শহরের স্টেশন রোড এলাকায় স্বামী-স্ত্রী মিলে একটি হোটেল পরিচালনা করতেন। গত শনিবার রাতে হোটেল বন্ধ করার পর হোটেলের পাশেই স্ত্রী থাকার ঘরে চলে যান। স্বামী হোটেলে ঘুমিয়ে পড়েন। রাতেই বাবুল মিয়ার এক বোন স্বপ্না বেগমকে পাওয়া যাচ্ছে না জানালে তাঁরা খোঁজ নিয়ে দেখেন, পাশের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি ঝুলে আছেন। তাঁকে গতকাল রোববার ভোরে কুলাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বপ্নার স্বামী বাবুল মিয়াকে সন্দেহবশত পুলিশ আটক করেছে।