কুলাউড়ায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুর‌্যা উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ে বিভিন্ন কাজের ভুয়া বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তা ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজল কুমার চক্রবর্তী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন। অভিযুক্তরা হলেন—পিডিবি মৌলভীবাজার কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী রতন কুমার বিশ্বাস (বর্তমানে সিলেট কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী), কুলাউড়া কার্যালয়ের সাবেক আবাসিক প্রকৌশলী এরফানুল হক (বর্তমানে ঢাকা বিদ্যুর‌্যা ভবনে অবস্থিত প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তরের সহকারী প্রকৌশলী), কুলাউড়া কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন (বর্তমানে ঢাকার টঙ্গীতে কেন্দ্রীয় মেরামত কারখানার উপসহকারী প্রকৌশলী) এবং ঢাকার মেসার্স জামান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. শামসুজ্জামান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিডিবির কুলাউড়া কার্যালয়ের চারপাশে নিরাপত্তা দেয়াল নির্মাণে মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ২০০৬ সালের ২১ আগস্ট একটি দরপত্র আহ্বান করে। ঢাকার ৪৩, নয়াপল্টনে অবস্থিত মেসার্স জামান কনস্ট্রাকশন কাজটি পায়। কাজের ব্যয় নির্ধারণ করা হয় চার লাখ ৯৩ হাজার ৬৩৪ টাকা। সূত্র জানায়, এ কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুদকের ঢাকার প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুদকের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করেন। তদন্তকালে উল্লিখিত কাজে মোট তিন লাখ তিন হাজার ৬৬৯ টাকা ব্যয়ের সত্যতা পাওয়া যায়। বাকি টাকা ব্যয়ের কোনো কাজের খোঁজ পাওয়া যায়নি। পিডিবির তিন কর্মকর্তার যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার ভুয়া বিল তৈরি করে এক লাখ ৮৯ হাজার ৯৬৫ টাকা আত্মসার‌্যা করে বলে তদন্ত কমিটি প্রতিবেদন দেয়। দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজল কুমার চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, ‘তদন্তে টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে মামলাটি করা হয়েছে।’ অভিযুক্ত রতন কুমার বিশ্বাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।