কুলাউড়ায় ছাত্রদলের দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পুলিশ ছাত্রদল কুলাউড়া ডিগ্রি কলেজ শাখার সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।গতকাল সোমবার ভোরে উপজেলার চাতলগাঁও থেকে ছাত্রদল কলেজ শাখার সভাপতি আবদুুল মুহিত ও সদস্য জুবেল আহমদকে জয়পাশা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান গতকাল দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ভোরে পিকেটিংয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’ এদিকে মৌলভীবাজার শহরে গতকাল পুলিশি বাধার মুখে বিএনপি মিছিল করতে পারেনি। দুপুরে শহরের শমশেরনগর সড়ক থেকে একটি মিছিল বের করা হলে পুলিশ মিছিলটিতে বাধা প্রদান করে।