কুলাউড়ায় ছিনতাইকারী সন্দেহে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলাউড়ায় ছিনতাইকারী সন্দেহে গতকাল মঙ্গলবার একটি প্রাইভেট কারসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের শমশেরনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: মৌলভীবাজার সদর উপজেলার তারেক আহমেদ, তারেক আহমদ, রাসেল আহমদ ও রিংকু দেব এবং শ্রীমঙ্গলের মনোয়ার হোসেন ও মতিউর রহমান।