কুলাউড়ায় জাপা প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান
মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার একাংশ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মুহিবুল কাদির চৌধুরী ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
গতকাল সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে তিনি এই ঘোষণা দেন। মুহিবুল কাদির চৌধুরী অভিযোগ করেন, মৌলভীবাজার-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের আনারস প্রতীকের পক্ষে অন্তত ১৩টি কেন্দ্রে বল প্রয়োগ করে এক ব্যক্তি একাধিক ভোট দিয়েছেন। এতে তিনি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
কেন্দ্রগুলো হচ্ছে: কুলাউড়া উপজেলার বাদেভুকশিমইল মোহামঞ্চদীয়া দাখিল মাদ্রাসা, মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী আমজদ উচ্চবিদ্যালয়, ইটাহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রণী উচ্চবিদ্যালয়, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটেরা উচ্চবিদ্যালয় এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব আদকানি মাদ্রাসা ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।