কুলাউড়ায় জ্বর ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শনিবার রাতে এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। তাঁর বাড়ি কুলাউড়া পৌর শহরে। আজ রোববার স্বাস্থ্যবিধি অনুসারে স্থানীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর ১৫ জুন তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এখনো পাওয়া যায়নি। এদিকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় পর স্বজনেরা তাঁকে সিলেট নগরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ছিল। তাঁর নমুনা পরীক্ষার ফলাফল এখনো মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী লাশ দাফন সম্পন্ন হয়েছে।