কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় আবদুল আলী ওরফে রুকন (৪২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মাসকান্দি গ্রামে।ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই শহীদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে।