কুলাউড়ায় ডাকাতি সাত লাখ টাকার মাল লুট, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিলেরপার গ্রামের একটি বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে জানা গেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও তাঁর ছেলে আহত হয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের জহুর আলীর বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে এবং দরজার সিটকিনি ভেঙে ঘরে ঢুকে ডাকাতেরা। এ সময় জহুর আলী (৭০) ও তাঁর ছেলে আবু মিয়া (২৮) বাধা দিলে ডাকাতেরা ধারালো দা দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। পরে ডাকাতেরা নগদ চার লাখ ২০ হাজার টাকা, চারটি স্বর্ণের হার, তিন জোড়া কানের দুল ও একটি মুঠোফোনের সেট লুট করে পালিয়ে যায়। জহুর আলী ও তাঁর ছেলেকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।