কুলাউড়ায় ডাকাতি ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল বাড়ির লোকজনকে বেঁধে রেখে ১৬ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। গত শনিবার দিবাগত গভীর রাতে টিলাগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মরহুম হাজি আবদুল মতিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।